ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ।

 গণপূর্তে অবৈধ নিয়োগ বানিজ্য।১১ জন প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৩৭ জন সংবাদটি পড়েছেন

অবৈধভাবে চাকরি না করে সোয়া তিন কোটি টাকা তুলে নিয়েছে গণপূর্তের ১১ জন প্রকৌশলী |

আদালতের স্থগিতাদেশের মধ্যে ব্যাকডেটে নিয়োগ দেখিয়ে এ অর্থ আত্মসাৎ করেন তারা |

সরাসরি উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে পদোন্নতির বিধিমালা নেই | সরকারি চাকরিবিধি অনুযায়ী ফিডার পদ নবম গ্রেডে যোগদান করলে সেক্ষেত্রে পদোন্নতির বিধিমালা রয়েছে | কিন্তু উচ্চতর পদে সরাসরি নিয়োগ হলে সেটি ব্লক পোস্ট হিসেবে বিবেচিত | সে হিসেবে ষষ্ট গ্রেডে নিয়োগপ্রাপ্ত এগারোজন প্রকৌশলী বিধিমতে এখনো উপ বিভাগীয় প্রকৌশলী থাকার কথা | কিন্তু তারা বিধি ভেঙে পদোন্নতি পেয়ে পঞ্চম গ্রেডের নির্বাহী প্রকৌশলী হয়েছেন | আর এ সব অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন সাবেক পূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার , সাবেক প্রধান প্রকৌশলী এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি কবির আহমেদ ভূইয়াঁ , সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম এবং গোপালগঞ্জ ও বাগেরহাটের শেখ পরিবারের সদস্য শেখ সেলিম ও শেখ হেলাল | এ নিয়োগে সরাসরি শেখ হাসিনা ও শেখ পরিবারের হস্তক্ষেপ ছিল | নিয়োগকৃত এ সকল প্রকৌশলী শুধুমাত্র আওয়ামী ক্যাডারই নন বরং তারা জুলাই আন্দোলনের বিপরীতে যুবলীগ ও ছাত্রলীগকে অর্থ সহায়তা দিয়েছেন | এদের অনেকের নামেই রয়েছে অর্থদাতা হিসেবে হত্যা মামলা | সমীরণ মিস্ত্রি , জাহাঙ্গীর আলম প্রমুখ প্রকৌশলী অর্থ যোগানদাতা হিসেবে হয়েছেন হত্যা মামলার আসামি | কি এক অদৃশ্য শক্তিবলে এখনও তারা দাপটের সাথে বর্তমান সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাইজ পোস্টিং পেতে ব্যস্ত | আর এ কাজে সক্রিয় সহযোগিতা করছেন ভন্ড পীর প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার |

গণপূর্তের এই ১১ জন প্রকৌশলী ক্ষমতার প্রভাব খাটিয়ে সব ধরণের অবৈধ পদোন্নতি ও সুযোগ সুবিধা নিয়েছেন | এমনকি আদালতের রায় অনুযায়ী রিটকারী ১৭ জন কর্মকর্তার পদ সংরক্ষণ করতে বলা হলেও গণপূর্ত অধিদপ্তর ও মন্ত্রণালয় সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরকে বিসিএসের মাধ্যমে নিয়োগকৃত কর্মকর্তাদের উপরে জেষ্ঠ্যতা দিয়েছে | সরকার পরিবর্তনের পর বিসিএস কর্মকর্তাবৃন্দ প্রধান প্রকৌশলীর নিকট তাদের জেষ্ঠ্যতা প্রদানপূর্বক গ্রেডেশন করার পত্র দিলেও প্রধান প্রকৌশলী শামীম আখতার স্বৈরাচারের দোসরদের পক্ষাবলম্বন করে নিষ্ক্রিয় রয়েছেন | যেখানে আদালত থেকে বিসিএস কর্মকর্তাদের পদ সংরক্ষণ করার আদেশ দেয়া হয়েছে সেখানে এ ধরণের কালক্ষেপণ আদালতের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং স্বৈরাচারের দোসরদেরকে অনৈতিক সুবিধা দেয়ার কৌশল বলেই মনে করছেন বিশিষ্টজনেরা |

জনপ্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন , এ পদোন্নতি বিধিসম্মত হয়নি | নিশ্চয় এর পেছনে বড় কোন শক্তির ইন্দন ছিল | অন্যথায় এ ধরণের মারাত্মক বিধি ভঙ্গের ঘটনা ঘটা সম্ভব নয় |

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক কর্মকর্তা আদালতের স্থগিতাদেশের মধ্যে এ ধরণের যোগদান এবং চাকরি না করে অর্থ তুলে নেয়াকে ফ্যাসিবাদী সরকারের নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন | এ কর্মকর্তা অভিমত দেন যে , দুদক এ বিষয়ে দ্রুত তদন্ত করে আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত নিতে বাধ্য করবেন এবং বিধিহীনভাবে পদোন্নতির সাথে জড়িত গণপূর্তের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে |

এদিকে মো: জাহাঙ্গীর আলমের বিআইডাব্লিউটিএ তে চাকরির বেতনের প্রমান এ প্রতিবেদকের হাতে এসেছে | একজন কর্মকর্তা কিভাবে একই সময়ে দুই সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন তোলেন -এমন প্রশ্ন সবাই করেছেন |

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩।

 গণপূর্তে অবৈধ নিয়োগ বানিজ্য।১১ জন প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ।

আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫