ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৫১ জন সংবাদটি পড়েছেন

বিএনপি নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। ইতোমধ্যে মামলার আবেদন গ্রহণ করে ডিবিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে শহিদ শামসুল আলম সভাকক্ষে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আসামির দেয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এমন বক্তব্যের মাধ্যমে তিনি দণ্ডবিধি আইনের ৫০০/৫০১/৫১১ ধারায় অপরাধ করেছেন। এই অবস্থায় আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া আবশ্যক।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের।

আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫