ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মোহনা টিভির চেয়ারম্যান,এমডি কারাগারে, মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!  ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান। মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন। “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা।

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দিনাজপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর নিকটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং ভারতের ৬৩ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী অরুণ কুমার।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন বন্ধ এবং আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়েও জোর দেওয়া হয়।

এ সময় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। সীমান্ত অপরাধ দমনে নিয়মিত তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

বৈঠকটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক।

আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬