ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২০৪ জন সংবাদটি পড়েছেন

কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল,২৬) সকাল ১১:০০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান। তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বালু উত্তোলন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচলসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, তিনি বলেন উপজেলা আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং চিলমারী উপজেলা কে নাশকতা ও মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা প্রকৌশলী জুলফিকার রহমান, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর সহঃ অধ্যাপক নুর আলম মুকুল, রাণীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মনজুরুল ইসলাম, রমনা মডেল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আশেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬