ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ। বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো সীমান্ত। রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়। গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর। ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” বাণিজ্যে শত কোটি টাকার প্রতারণা : কৃষকলীগ নেতা মাকসুদ–সোহেল সিন্ডিকেটের ভয়ঙ্কর জাল-জালিয়াতি!  গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা ইউসিবি ব্যাংকের

কে এম সাইফুর রহমানকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১০২ জন সংবাদটি পড়েছেন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মানবিক সাংবাদিকতা চর্চায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সফেন -বাংলাদেশ সমাচার -২০২৫ সম্মাননা ক্রেস্ট পেলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সচিব, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।

কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি দীর্ঘদিন যাবত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় সাপ্তাহিক মধুমতী কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক, দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস ২৪ ডট কম, আজকের বাংলাদেশ ২৪ ডট কম, আলোকিত জনপদ, নতুন বাজার ২৪ ডট কম, বাংলাদেশের খবর ২৪ ডট কম এ নিয়োজিত রয়েছেন। তার প্রয়াত বাবা মরহুম আকবর হোসেন কাজী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত একজন সৎ, আদর্শবান ও দক্ষ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

গোপালগঞ্জে শনিবার (৩ জানুয়ারি) বিকালে দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কে এম সাইফুর রহমান বলেন, তিনি গত ১০ বছর যাবত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কর্মকান্ডেও নিয়োজিত রয়েছেন। এই সম্মাননা তার দায়িত্ববোধ আরও বাড়াবে এবং সত্য ও জনস্বার্থে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি জানান।

তার এ অর্জনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল হক বাবলু, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং তার সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ।

কে এম সাইফুর রহমানকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান।

আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬