ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান। মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন। “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্টিত। অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত।

মাদারীপুরের শিরখাড়ায় নির্বাচনী জনসভা, বক্তব্য দেন জাহান্দার আলী মিয়া।

  • মোঃ আলী শেখ
  • আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৮০ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীনদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে নদীর পাড়ের খেলার মাঠে  জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ ও তোতা বাঘা। এছাড়া ইশিবপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা বশীর মাতুব্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনসভায় সভাপতিত্ব করেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা খোকন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী ও রাজিব ফরাজী। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন ও ভোটাধিকার নিয়ে নানা আলোচনা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, ছাত্রসমাজ বৈষম্যের অবসান ও ন্যায্যতার দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিল।

জাহান্দার আলী মিয়া আরও বলেন, বিভিন্ন আন্দোলনে হতাহত হওয়ার ঘটনা দেশবাসীকে ব্যথিত করেছে। তার মতে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক বিভাজন পরিহার করে সবাইকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান।

মাদারীপুরের শিরখাড়ায় নির্বাচনী জনসভা, বক্তব্য দেন জাহান্দার আলী মিয়া।

আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬