ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আজ অদম্য ও নির্ভীক সাহসী সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন।. এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর মরদেহে আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ। জন আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে, তারুণ্যের চাহিদানুযায়ী নির্বাচনী ইশতেহার পাল্টাতে হতে পারে। সখীপুরে ট্রেনিং কার দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা। ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ রঞ্জু গ্রেফতার। শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া। মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম।মূল অবকাঠামোয় ফাটল। মুসল্লিদের মধ্যে শঙ্কা। ময়মনসিংহকে সন্ত্রাস ,মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই- তথ্য প্রতিমন্ত্রী।  দুর্নীতিবাজদের ঠাঁই নেই- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৎ, নির্ভীক ও অদম্য সাহসিকতার অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী। তজুমদ্দিনে ছাগলের দোষে গৃহবধূকে মারধরের অভিযোগ, সোলায়মানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

তজুমদ্দিনে ছাগলের দোষে গৃহবধূকে মারধরের অভিযোগ, সোলায়মানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

ভোলার তজুমদ্দিন উপজেলায় ছাগলে সুপারি গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে মাইনুর বেগম (৩৭) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ সোলায়মান (৪৫) এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার চাঁচড়া ইউনিয়নের পঞ্চগ্রামের মকবুল হোসেন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মাইনুর বেগম বর্তমানে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মাইনুর বেগম জানান, সোলায়মানের ছাগল তার লাগানো সুপারি গাছের চারা খেয়ে নষ্ট করে। বিষয়টি জানাতে গেলে সোলায়মান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিল-ঘুষি মারেন এবং চুল ধরে টানাহেঁচড়া করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অভিযুক্ত সোলায়মান বলেন, মাইনুর বেগম তাকে গালিগালাজ করলে তিনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গালিগালাজের পাশাপাশি মাইনুর বেগমকে মারধরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় মাইনুর বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আজ অদম্য ও নির্ভীক সাহসী সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন।.

তজুমদ্দিনে ছাগলের দোষে গৃহবধূকে মারধরের অভিযোগ, সোলায়মানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

আপডেট সময় : ০৬:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬