ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ রঞ্জু গ্রেফতার। শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পন্ডিতপুর আলিম মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে গ্রেফতারের এবিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক। গ্রেফতারকৃত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

এ মামলা সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ওই ভুক্তভোগী ছাত্রী চার মাস আগে পন্ডিতপুর আলিম মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ খবর নেওয়ার অযুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত বছরের ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় আসতে বলেন অধ্যক্ষের কথায় ওই ছাত্রী বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যায়। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে গত ৪ ফেব্রুয়ারী আবারো ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,’ ধর্ষনের শিকার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত শিক্ষক রঞ্জুকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ রঞ্জু গ্রেফতার। শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া।

আপডেট সময় : ১০:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬