ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুকন্ঠ গাইন ও মৃণাল সরকারকে সাংগঠনিক ও দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ হতে অব্যাহতি। “নতুন প্রজন্মের প্রথম ভোটে ধানের শীষের পক্ষে হোক” শ্লোগানে শ্লোগানে মুখরিত নারায়ণগঞ্জ। দিনাজপুরে অবৈধ ইজি-বাইক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। দিনাজপুরে মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ। মাগুরা সদর হাসপাতালে এক্স-রে বিভাগের রাজস্ব হরিলুট: আফজালের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের রাজৈরে বিএনপি মনোনীত মাদারীপুর-২ সংসদীয় আসনের প্রার্থী জাহানদার আলী জাহানের নির্বাচনী জনসভায় জনতার ঢল। দুঃসময়ের ত্যাগী বিএনপি নেতা বাবলু শেখ ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।  ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত। ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। রাজীব হাওলাদারের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসির আদেশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

দিনাজপুরে মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ।

দিনাজপুর শহরের কোতয়ালী থানাধীন সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ ওবায়দুর রহমান (৫১)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপার ইন্টেন্ডেন্ট মোঃ জামিল উদ্দিন। তিনি জানান, সভাপতি মোঃ ওবায়দুর রহমানের পক্ষে তিনি উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করছেন। সভাপতি মোঃ ওবায়দুর রহমানের পিতা মরহুম আঃ রউফ এবং তিনি সুইহারী মাঝাডাঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা।

লিখিত বক্তব্যে জানানো হয়, সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার অফিসরুমে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। এতে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, শিক্ষা সংক্রান্ত রেকর্ড, আর্থিক কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় দলিল ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেন, এ ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে একটি কুচক্রী মহল জড়িত থাকতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুকন্ঠ গাইন ও মৃণাল সরকারকে সাংগঠনিক ও দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ হতে অব্যাহতি।

দিনাজপুরে মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ।

আপডেট সময় : ০৪:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬