ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা।

দুঃসময়ের ত্যাগী বিএনপি নেতা বাবলু শেখ ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 

  • মোঃ আলী শেখ
  • আপডেট সময় : ০১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮৪ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল রাজনীতিতে পরিচিত একটি নাম বাবলু শেখ। বর্তমানে তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন বিএনপির একজন নেতা হিসেবে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে রাজধানী ও নিজ এলাকায় দলীয় রাজনীতিতে যুক্ত থেকে দুঃসময়ের কর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

বাবলু শেখের রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় জড়িয়ে আছে রাজধানীর রাজনীতির সঙ্গে। তিনি ঢাকার কলাবাগান এলাকায় দীর্ঘদিন সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করেছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও আন্দোলনে মাঠপর্যায়ে তার উপস্থিতি ছিল নিয়মিত।

২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত আন্দোলন কর্মসূচিতে বাবলু শেখ প্রথম কাতারে থেকে অংশ নেন। সে সময় রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে রাজপথে অবস্থান করেন তিনি। দলীয় সূত্র মতে, ওই সময় বিএনপির জন্য ছিল অত্যন্ত কঠিন সময়, যখন অনেক নেতাকর্মী আত্মগোপনে ছিলেন। সে প্রেক্ষাপটে রাজপথে সক্রিয় থাকা বাবলু শেখকে দুঃসময়ের সাহসী কর্মী হিসেবে বিবেচনা করেন তার সহকর্মীরা।

এরও আগে, ২০১২ সালে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদি বাজার এলাকায় তিনি বিএনপির একটি ক্লাব পরিচালনা করেন। ওই সময় এলাকাটিতে বিএনপির তেমন কোনো সাংগঠনিক ভিত্তি বা প্রকাশ্য সমর্থন চোখে পড়ত না বলে স্থানীয়রা জানান। রাজনৈতিকভাবে প্রতিকূল পরিবেশের মধ্যেও দলীয় কার্যক্রম ধরে রাখার চেষ্টা করেন বাবলু শেখ।

দলীয় রাজনীতির পাশাপাশি সংগঠক হিসেবে তার ভূমিকা তৃণমূল পর্যায়ে পরিচিতি পায়। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় রাজনীতি ও স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে তিনি শিরখাড়া ইউনিয়নে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক চাপ, প্রতিকূলতা ও দুঃসময়ের মধ্যেও রাজপথে সক্রিয় থাকা বাবলু শেখের সবচেয়ে বড় পরিচয়। তৃণমূল পর্যায়ের রাজনীতিতে তার এই ধারাবাহিক উপস্থিতি ভবিষ্যতেও দলীয় রাজনীতিতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন এই পথচলা আগামীতে মূল্যায়িত হবে এই প্রত্যাশা শিরখাড়াবাসী প্রতেকের।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী।

দুঃসময়ের ত্যাগী বিএনপি নেতা বাবলু শেখ ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 

আপডেট সময় : ০১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬