ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্টিত। অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত। ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ। বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো সীমান্ত। রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়। গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা।

নরসিংদীতে কিশোরী আমিনা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে গাজীপুরের মাওনা ও ময়মনসিংহের গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরত্ব দিয়ে তদন্ত শুর করে। এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত ৪ জন এবং সালিশি বা বিচার কার্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ৩ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা গ্রেপ্তার এড়াতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে পৌঁছানোর আগেই তাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার গ্রেপ্তার ৫ আসামিকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামী রোববার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। আজ দুপুরে প্রধান আসামি নূরা ও হযরত আলীকেও ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা।

আপডেট সময় : ০৩:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬