ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্টসহ ভোটারদের মেনে চলতে হবে যে বিধিনিষেধ। নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে মুফতি মনির হোসেন কাসেমীর প্রচারণা সভা অনুষ্ঠিত। নির্বাচন উপলক্ষে সব ব্যাংকের এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা। রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। নতুন সরকারে ৪৫ জন মন্ত্রীর জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি। ব্যস্ত সময় পার করছেন দায়িত্ব প্রাপ্তরা। বিসিকে উপমহাব্যবস্থাপক সরোয়ারের নেতৃত্বে বিকল্প প্রশাসন: ৮ বছর যাবত লবণ সেলে চালাচ্ছেন দুর্নীতির রাজত্ব,হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। মাদারীপুর-২ সংসদীয় আসনে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। ভেজাল ঔষধে জনস্বাস্থ্য বিপর্যয় ! আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় ও আই,কে ল্যাবরেটরীজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ ! ঔষধ প্রশাসনের কতিপয় কর্মকর্তার “গোপন সমঝোতা”য় বহাল অবৈধ কারবার ! শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। কালকিনিতে সেনা হেফাজতে যুবক নিহতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্টসহ ভোটারদের মেনে চলতে হবে যে বিধিনিষেধ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ জন সংবাদটি পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দেশজুড়েই চলছে ভোটের উত্তেজনা। এবারের নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। ইসির তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। এ ছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্টসহ সংশ্লিষ্ট সবারই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। বাদ যাবেন না ভোটাররাও। ভোটকেন্দ্রে ঢোকার পর তাদের করণীয় কী এবং কী কী করা যাবে না সেগুলো তুলে ধরা হলো- সারাক্ষণ বার্তার অনুসন্ধানী প্রতিবেদনে।

ভোটারকে অবশ্যই সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে যেতে হবে। ৪টার আগে লাইনে দাঁড়ালে সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটার কেন্দ্রে ঢোকার সময় পার্স বাদে অন্য কোনো ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। ভোটারগণ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, ছবিও তুলতে পারবেন। তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) তা ব্যবহার করা যাবে না।

যেকোনো পোশাক পরে ভোট দিতে যাওয়া যাবে। তবে যদি নেকাব পরে থাকেন, তবে পোলিং এজেন্টের অনুরোধে একবারের জন্য সেটি খুলে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হতে পারে। কোনো রকম দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। ভোটারদের এনআইডি সঙ্গে রাখার কোনো বাধ্যবাধকতা নেই, তবে রাখলে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ হতে পারে।

ভোটারের নাম ও ক্রমিক নম্বর মিলিয়ে দেখার পর পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন। আর  এরপর প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালট পেপার দেবেন একটি সংসদ নির্বাচন, অন্যটি গণভোট।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্টসহ ভোটারদের মেনে চলতে হবে যে বিধিনিষেধ।

ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্টসহ ভোটারদের মেনে চলতে হবে যে বিধিনিষেধ।

আপডেট সময় : ১২:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬