ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীতমূখী দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।নিহত দুই আহত প্রায় ২০। মাগুরায় স্বৈরাচারের দোসর ‘মাশরুম বাবুল’-এর বিরুদ্ধে ৮ অভিযোগে থানায় লিখিত অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত। রাজপথের নির্ভীক ত্যাগী নেত্রী হেলেন জেরিন খানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে চায় তৃণমূলের কর্মীরা। মাগুরায় বিশ্বজিৎ মহুরীর এতো টাকা ও সম্পদের উৎস কোথায়? প্রশাসনে আসছে বড় পরিবর্তন: চুপসে গেছেন দেড় বছর ধরে দাপিয়ে বেড়ানোদের অনেকেই।খোলস পাল্টাতে ব্যস্ত চাটুকারবাহিনী। গুম ফেরৎ আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়। অকুতোভয় নির্ভীক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাংলাদেশের অনুপ্রেরণা। মিটফোর্ডে ওষুধ সিন্ডিকেটের অভিযোগ : গোপনে উৎপাদন ও সারা দেশে সরবরাহ—জনস্বাস্থ্য হুমকির মুখে ? “সবার আগে বাংলাদেশ” বিনির্মাণে তারেক রহমানেই ভরসা।পাবে গণতন্ত্রের পূর্ণতা।গড়ে উঠবে মানবিক বাংলাদেশ।

মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীতমূখী দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।নিহত দুই আহত প্রায় ২০।

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি,২৬) বেলা সাড়ে ১১:০০টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি,তবে প্রত্যক্ষদর্শীরা জানায়,দুটি বাসের গতি ছিল বেপরোয়া ধরনের। তাদের মতে দ্রুত গতির কারণেই এ ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীতমূখী দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।নিহত দুই আহত প্রায় ২০।

মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীতমূখী দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।নিহত দুই আহত প্রায় ২০।

আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬