ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে মুফতি মনির হোসেন কাসেমীর প্রচারণা সভা অনুষ্ঠিত। নির্বাচন উপলক্ষে সব ব্যাংকের এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা। রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। নতুন সরকারে ৪৫ জন মন্ত্রীর জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি। ব্যস্ত সময় পার করছেন দায়িত্ব প্রাপ্তরা। বিসিকে উপমহাব্যবস্থাপক সরোয়ারের নেতৃত্বে বিকল্প প্রশাসন: ৮ বছর যাবত লবণ সেলে চালাচ্ছেন দুর্নীতির রাজত্ব,হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। মাদারীপুর-২ সংসদীয় আসনে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। ভেজাল ঔষধে জনস্বাস্থ্য বিপর্যয় ! আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় ও আই,কে ল্যাবরেটরীজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ ! ঔষধ প্রশাসনের কতিপয় কর্মকর্তার “গোপন সমঝোতা”য় বহাল অবৈধ কারবার ! শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। কালকিনিতে সেনা হেফাজতে যুবক নিহতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুকন্ঠ গাইন ও মৃণাল সরকারকে সাংগঠনিক ও দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ হতে অব্যাহতি।

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন

কাঙ্খিত রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শিগগিরই শুরু হতে যাচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানের গণনা শুরু হবে। রমজান মাসকে সামনে রেখে অন্যান্য বছরের মতো এবারও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনে মুফতি মনির হোসেন কাসেমীর প্রচারণা সভা অনুষ্ঠিত।

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

আপডেট সময় : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬