ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান। একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ।

রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন ।

  • রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৫ জন সংবাদটি পড়েছেন

রাজশাহীতে পুকুর রক্ষায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। নগরীর সাহাজিপাড়া এলাকার প্রাচীন গাইনামক পুকুরটির ভরাট বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার প্রায় তিন শতাধিক নারী – পুরুষ যুবক সহ এলাকাবাসী ও স্থানীয় নেতারা।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে পুকুর পাড়েই এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি প্লাবন আহমেদ বলেন, “এই পুকুরটি এলাকার মানুষের জন্য একান্ত জরুরি। এই পুকুর ছাড়া আশেপাশে এক-দেড় কিলোমিটারের মধ্যে আর কোনো পুকুর নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করেই আগুন নেভানো হয়েছিল। এই পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এলাকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। যারা এই পুকুর ভরাটের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

প্রবীণ নেতা মোঃ সোহেল রানা বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। এভাবে অবৈধ পুকুর ভরাট বন্ধ না করলে প্রাণের শহর রাজশাহী নগরী আগামীতে জলাধার শূন্য হয়ে পরবে এই এলাকার আনুমানিক প্রায় ৩-৪শ পরিবারের রক্ষা কবজ এই প্রাচীন পুকুরটি, এই পুকুরটি রক্ষা করার জন্য প্রয়োজনে সকল এলাকাবাসীকে নিয়ে আমরণ অনশনে করবো। তুবুও অবৈধ পুকুর ভরাট করতে দেবনা।

স্থানিয় বাসিন্দা মোঃ জাকাউল ইসলাম বলেন, “রাজশাহীর আর কোনো পুকুর হত্যা করতে দেওয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সঙ্গে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যক্তি মালিকানাধীন সব পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, এই পুকুরটি না থাকলে এলাকার সকল মানুষের নিত্যদিনের নানাবিধ প্রয়োজনে পানি পাওয়ার আর কোনো জায়গা থাকবে না, এমন কি ভবিষ্যতে কোন অগ্নি কান্ডের ঘটনা ঘটলে পানির অভাবে নির্বাপন করা সম্ভব হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

রাজশাহীতে প্রাচীণ পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন ।

আপডেট সময় : ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬