ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা।

কালের সাক্ষী হয়ে আজও নিজেকে মেলে ধরেছে উলপুর জমিদার বাড়ি।

আজ ১৮ মার্চ,২৬ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ জেলার উলপুর জমিদার বাড়ি পরিদর্শনে যান সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু।সফর সঙ্গী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সহকারী অধ্যাপক ( বাংলা) অনুকূল চন্দ্র মন্ডল। বৃটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতীয় উপমহাদেশে যে জমিদারি শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের উলপুর গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। তত্ত্বাবধায়ক সূত্রে জানা যায়, জমিদার সুধন্য কুমার রায় চৌধুরী উলপুর জমিদার বাড়ির পত্তন করেন।এ বাড়ি থেকেই বৃহত্তর ফরিদপুর অঞ্চলে জমিদারি শাসন চালাতেন।এখন জমিদারি নেই কিন্তু সেই স্মৃতি চিহ্ন এখনো রয়েছে জমিদার বাড়ির প্রতিটি পরতে পরতে।

প্রাচীন স্থাপত্য শৈলী ও আধুনিক নকশার মিশেলে তৈরি করা হয়েছে আজকের নান্দনিক এই জমিদার বাড়ি।

জমিদারের বংশধরেরা এখানে বাস করেন না।দেশ ভাগের পর কেউ কেউ ওপারে চলে গেছেন অবশিষ্ট যারা রয়েছেন তারা গোপালগঞ্জ শহরে বসবাস করেন। বর্তমানে তারা ঔষধ ব্যবসার সঙ্গে জড়িত।অ্যাকটিভ কোম্পানি নামে একটি ওষুধ কোম্পানি রয়েছে এবং মিলন ফার্মেসি নামে একটি খুচরা ঔষধ বিক্রয়ের দোকান রয়েছে।

প্রতিবছর এখানে জাঁকজমকপূর্ণ শারদীয় দুর্গোৎসব পালিত হয়। এখানে দর্শনীয় একটি দুর্গা মন্দির রয়েছে।যা কারুকার্য খচিত ও সৌন্দর্যমণ্ডিত।

জমিদার বাড়িতে প্রবেশ মূল্য ২০ টাকা। ভিতরে বাচ্চাদের বিনোদনের অনেক রাইডার রয়েছে। এগুলোর জন্য ভিন্ন ভিন্ন মূল্য তালিকা রয়েছে।প্রায় বর্গাকার পাড় বাঁধানো সুদৃশ্য পুকুর রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। এককথায় উপভোগ্য ও মনোমুগ্ধকর। আপনি চাইলেই ঘুরে যেতে পারেন উলপুর জমিদার বাড়ি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী।

কালের সাক্ষী হয়ে আজও নিজেকে মেলে ধরেছে উলপুর জমিদার বাড়ি।

আপডেট সময় : ১০:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬