ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রেশন কার্ডের খালি ৪০০ বস্তাসহ ব্যাপারী আটক, বাদিয়াখালীতে। সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি। চৌদ্দগ্রাম থানার শ্রেষ্ঠ এসআই আবুল কালাম আজাদ। মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম। প্রায় ৫ কোটি টাকার সাউন্ড সিস্টেম অচল, সংসদে হেডফোন কেলেঙ্কারি : গণপূর্তের পাঁচ প্রকৌশলীর গাফিলতিতে অধিবেশন বন্ধ, তবু ‘প্রশিক্ষণ’ নামে বিদেশ সফরের তোড়জোড়। প্রেম ও দ্রোহের কবি রোস্তম মল্লিক ও তার সমকালীন সৃষ্টি। জ্বালানি সংকটে মোংলা বন্দরে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত।  ‎ প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা গৃহবধূ নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট। টাঙ্গাইল জেলায় বরাদ্দকৃত খেজুরের কার্টুনে সংখ্যায় গড়মিল।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৫ জন সংবাদটি পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রসঙ্গ উত্থাপন করলে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’–সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদি সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণ–অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেন। মূল্যস্ফিতী ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রেশন কার্ডের খালি ৪০০ বস্তাসহ ব্যাপারী আটক, বাদিয়াখালীতে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট।

আপডেট সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬