ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা।

পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৭৭ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর পূর্ব মানিকনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে থানা এলাকার হোল্ডিং নম্বর–১১৮–এর একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কাইয়ুম বাহাদুর সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন (২০) নামের এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার শেখের গাঁও গ্রামে।

আটকের পর তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, মান্ডা, মুগদা ও মানিকনগরের বিভিন্ন অলিগলিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। এতে স্থানীয় পরিবারগুলো উদ্বিগ্ন। বিশেষ করে কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকেরা।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না।

পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

আপডেট সময় : ১২:১৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬