ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

বগুড়ার ধুনটে পুকুর খননের নামে অবৈধভাবে মাটি বাণিজ্য, ঝুঁকিতে পাকা সড়ক।

ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি-গোসাইবাড়ি পাকাসড়কের পাশ থেকে রঘুনাথপুর গ্রামের জহুরুল ইসলামের বিরুদ্ধে পুকুর খননের নামে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। প্রায় এক সপ্তাহ ধরে গভীর গর্ত করে মাটি কাটার ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে পাকাসড়কটি। তবে অবৈধভাবে মাটি কাটা বন্ধে জোরালো কোনো ভূমিকা রাখছে না উপজেলা প্রশাসন।

সরেজমিন দেখা গেছে, ভান্ডারবাড়ি-গোসাইবাড়ি পাকা সড়কের রঘুনাথপুর গ্রামের জহুরুল ইসলাম রাস্তার পাশের ব্যক্তি মালিকানাধীন জমির পুকুর খনন ও পুকুরের পার বাঁধার নামে এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। ট্রলি ও ভেকু দিয়ে চলছে এই অবৈধ কর্মকাণ্ড। ট্রাক্টর দিয়ে সেই মাটি বিভিন্ন এলাকার ইটভাটা ও ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে। রাস্তার পাশ থেকে গভীর গর্ত করে মাটি কাটার ফলে পাকা সড়কটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

তবে সরকারি বিধিমোতাবেক আঞ্চলিক বা গ্রামীণ সড়কের উভয় পাশের ১০ ফুটের মধ্যে কোনো পুকুরের পাড় রাখা যাবে না। উভয় পাশে এ পরিমাণ জায়গা ফাঁকা রেখে তবেই পাড় করতে হবে। সড়ককে পুকুরপাড় বানানো কোনোভাবেই আইনসিদ্ধ নয়। এদিকে অতিরিক্ত মাটিবোঝাই ট্রাক চলাচল করায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কম ওজন ধারণকারী রাস্তাগুলোর মারাত্মক ক্ষতি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বিভিন্ন সড়কে সারাদিনই মাটিবোঝাই ট্রলি চলাচল করছে। অবৈধভাবে মাটি কেটে রাস্তা নষ্ট করা হচ্ছে, বৃষ্টি হলে কাদা জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে, শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।এ বিষয়ে মাটি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, আমার নিজের জায়গায় পুকুর খনন করে পাড় বাঁধায় করায় হচ্ছে। তবে সামান্য কয়েক গাড়ি মাটি গ্রামের মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য বিক্রি করা হচ্ছে। এতে রাস্তাঘাটের কোন প্রকার ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন জানান, মাটি কেটে বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

বগুড়ার ধুনটে পুকুর খননের নামে অবৈধভাবে মাটি বাণিজ্য, ঝুঁকিতে পাকা সড়ক।

আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬