ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা।

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩।

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আতাউর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে অপহরণের পর মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান, ভুক্তভোগী আতাউর রহমান পেশায় একজন অটোরিক্সা চালক এবং শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আসামিরা তাকে তার বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে আসামি আসাদুল ইসলামের দোকানের ভেতরে নিয়ে গিয়ে সাটার বন্ধ করে দেয় এবং কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা আতাউরের কাছ থেকে নগদ ৩৭ হাজার টাকা ও তার মোবাইল ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকে আরও ৮ হাজার টাকা নিয়ে নেয়। এরপর তারা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দেওয়ায় তাকে আসাদুল ইসলামের বাসার একটি কক্ষে আটকে রেখে বিভিন্ন সময়ে মারধর চালায়।

মুক্তিপণ আদায়ের জন্য আসামিরা ভুক্তভোগীর শ্যালক রেজাউল করিম ও বোন সাজেদা বেগমের মোবাইল ফোনে একাধিক কল করে হুমকি দেয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত এনামুল হক ও আদাম বেপারী বাবু নামে দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আরেক আসামি আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার রোকন তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০) এবং শ্রীপুর পৌরসভার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে আদাম বেপারী বাবু (৩২)। তারা সবাই বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মামলার অপর আসামিরা হলেন রহিমা খাতুন (৪২) ও আনোয়ার হোসেন (৪০)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত এনামুল হক ও আদাম বেপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি আসাদুল ইসলাম এবং অপহৃত অটোরিক্সা চালক আতাউর রহমানকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না।

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩।

আপডেট সময় : ১২:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬