ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড! কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস। কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা কুয়াকাটায় সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা। সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নাদিম হোসেন নিহত হন। লালমনিরহাট রেল ডিভিশনের আতঙ্কের নাম সোহেল সাইদুর সিন্ডিকেট । রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা: ডিবি পুলিশের জালে দুই প্রতারক। কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ মার্চ,২৬) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে এক পদযাত্রা থেকে তাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী বুধবার সকালে এই পদযাত্রায় অংশ নেন তিনি।

এডিসি রেজওয়ানুল ইসলাম বলেন, ‘পল্টন থানাধীন গুলিস্তান স্টেডিয়াম এলাকায় একটি পদযাত্রা থেকে তাকে আটক করা হয়। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন এই শিক্ষক। ওই দিন বিকেলে ফেসবুকে ‘গণকান্না’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে জনরোষের হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড!

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন।

আপডেট সময় : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬