ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা।

সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও কল্যাণ কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন। নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ১৬ মার্চ,২৬ সোমবার নারায়ণগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ, সুরক্ষা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সহমর্মিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি সাংবাদিকদের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী।

সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬