ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সংসদে ‘৪ কোটি ৭৮ লাখ টাকার’ সাউন্ড সিস্টেম অচল , হেডফোনে শব্দ বিভ্রাট—গণপূর্তের পাঁচ প্রকৌশলীর গাফিলতির চরম অভিযোগ। কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুলের এমডি মাহমুদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড, অপরাধ আড়াল করতেই দূর্বিতায়নের পন্থা।  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ। সিবিএ নেতা নাসিরের চাঁদা বানিজ্য। চিঠি দিয়ে চাঁদাবাজি। চাকরি থেকে অব্যাহতির পরও মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বৃদ্ধার অপেক্ষার দিনাতিপাত। ৬০ বছর বয়সী নার্গিস বেগম বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান। ঠাকুরগাঁওয়ে হরিপুর ইউএনও কার্যালয়ে বিএনপি কর্মীদের তাণ্ডব, নথি ছিনতাইয়ের অভিযোগ। ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। মাগুরায় পটল চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক মহন মজুমদার।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির একটি দল সীমান্ত পিলার ১২/৫ এস থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ৮৪ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে।

অন্যদিকে বাঁকাল চেকপোস্টের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় মোট ৪ লাখ ৮৩ হাজার ৫৪০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এসব অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সংসদে ‘৪ কোটি ৭৮ লাখ টাকার’ সাউন্ড সিস্টেম অচল , হেডফোনে শব্দ বিভ্রাট—গণপূর্তের পাঁচ প্রকৌশলীর গাফিলতির চরম অভিযোগ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ।

আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬