ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজ থেকে বিশেষ জ্বালানি কার্ডে মোটরসাইকেলে মিলবে তৈল। অসাম্প্রদায়িক চেতনায় ভাস্বর নববর্ষের আমেজের নতুন সাজে “মিয়ার হাট”। স্বেচ্ছায় রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল। সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম। শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের সেবা প্রদানে খুশি সাধারণ মানুষ। কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এমপি ভিপি আয়নুল হককে গণসংবর্ধনা। সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স বিহীন অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক গ্যাস ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল,২৬) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এন এস আইয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় নিউ নাগরী ট্রেড সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় ভুরুলিয়া গ্রামের মাটিন কস্তার পুত্র নিপু ডি কস্তা অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক নিউ নাগরী ট্রেড সেন্টারের মালিক নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমকে উপস্থিত থেকে খোলা বাজারে বিক্রির নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ নাগরী ইউনিয়নের ভুরুলিয়া একটি গ্যাস সরবরাহ গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক ব্যবসায়ী নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়ে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় : ০৯:১৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬