ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কিশোরগঞ্জে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা: বহিরাগত দিয়ে সরকারি সার্ভার ব্যবহারের অভিযোগে উত্তেজনা।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২১১ জন সংবাদটি পড়েছেন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন; দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) উপজেলা সংবাদদাতা নাদিরুজ্জামান আজমল (২৯) এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) উপজেলা প্রতিনিধি মাহবুব আলম (৩২)।

‎ভুক্তভোগী সাংবাদিকদের দাবি; ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে; জাবেদ মিয়া নামে এক বহিরাগত যুবক দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে স্টাফ পরিচয়ে কাজ করছেন। শুধু তাই নয়; তিনি সরকারি সার্ভার ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে।

‎এই তথ্য যাচাই করতে বুধবার ৮ এপ্রিল দুপুরে তারা অষ্টগ্রাম সদর ভূমি অফিসে গেলে জাবেদ মিয়াকে সরকারি সার্ভারে কাজ করতে দেখেন বলে দাবি করেন।

‎সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে পাশের কক্ষ থেকে অফিস সহকারী সুব্রত ভট্টাচার্যসহ কয়েকজন এসে সংঘবদ্ধভাবে তাদের ওপর চড়াও হন।

‎তাদের অভিযোগ, এ সময় শারীরিকভাবে হেনস্তা করা হয়; হাতে থাকা দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।

‎তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অফিস সহকারী সুব্রত ভট্টাচার্য। তার দাবি, সাংবাদিকরা বিনা অনুমতিতে অফিসকক্ষে ভিডিও ধারণ করছিলেন। তাদের বাধা দেওয়া হলে তারা উল্টো উত্তেজিত হয়ে কর্মরতদের ওপর আক্রমণের চেষ্টা করেন।

‎ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎সরকারি অফিসে বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে সরকারি সার্ভার ব্যবহার কতটুক যৌক্তিক ? দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নিয়োগ থাকা সাপেক্ষে এ ধরনের কাজ বহিরাগত ব্যক্তির কাজ করা কতটুকু বিধিসম্মত? এখানে নিশ্চয় কোন দুর্নীতির ছোঁয়া রয়েছে এবং সাংবাদিকদের হেনস্তা করায় অভিযোগএর সত্যতা স্পস্ট হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

‎একটি সরকারি দপ্তরে বহিরাগতদের দিয়ে সরকারি সার্ভারের গোপনীয় পাসওয়ার্ড ব্যবহার করে পরিচালনা করা ও সাংবাদিকদের হেনস্তার অভিযোগের বিষয়টি নিয়ে এখন নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

কিশোরগঞ্জে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা: বহিরাগত দিয়ে সরকারি সার্ভার ব্যবহারের অভিযোগে উত্তেজনা।

আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬