ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ।

গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ ও আন্তর্জাতিক গীতা শিক্ষা অনুশীলন সংঘের যৌথ উদ্যোগে,বাংলা নববর্ষ বরন ও শ্রীমদ্ভগবত গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় মাদারীপুরের পাঠককান্দি প্রণব মঠে। গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া এবং প্রণব মঠের অধ্যক্ষ সত্যপ্রিয়নন্দ জীবন মহারাজ।

শ্রী হরিপদ দাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সুনিল কুমার হালদার,উপদেষ্টা আন্তর্জাতিক শ্রীমদ্ভগবত গীতা অনুশীলন সংঘ,মাদারীপুর, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রবীর সাহা, যুগ্ম আহ্বায়ক হরিসাধন দত্ত, যুগ্ম আহ্বায়ক শ্যামল চক্রবর্তী, সদস্য সচিব বিমল দেবনাথ গেদু, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সুনীল পুইস্তা, শিক্ষা বিষয়ক সম্পাদক শচীন গাঙ্গুলী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ডাসার উপজেলা কমিটির সভাপতি নৃপেন বৈদ্য, দুলাল মন্ডল,  মিন্টু বৈষ্ণবসহ গীতা সংযের সদস্য বৃন্দ। বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাসের সঞ্চালনায় প্রায় ৭৫ জন শিক্ষার্থী এই গীতাপাঠ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। বিচারকের দায়িত্ব পালন করেন শ্রী সঞ্জয় চ্যাটার্জী,শ্রী স্বপন কুমার বিশ্বাস ও শ্রী সুশান্ত মল্লিক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট,বই ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বাংলা নববর্ষের প্রথম দিনে এধরনের ব্যতিক্রমী আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ জাতি গড়তে হলে প্রগতিশীল মানবিক ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে আগামী প্রজন্মকে তৈরি করতে হলে সনাতনী সম্প্রদায়কে গীতার আলোয় আলোকিত করতে হবে। এধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদ ও আন্তর্জাতিক গীতা অনুশীলন সংঘের নেতৃবৃন্দের প্রশংসা করেন। ভবিষ্যতে এধরনের সকল কর্মকাণ্ডে তাকে দাওয়াত দেয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ?

গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া।

আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬