ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
অনিয়মকেই নিয়মে পরিনত করেছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার। নদী ও পরিবেশ রক্ষায় ২০ দফা দাবি, রাজশাহীতে মানববন্ধন। সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মত বিনিময়। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা মোঃরফিকুল ইসলাম সোহাগ। চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত। আগামী ২৫ এপ্রিল,২৬ শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাত- পাত বিলোপ জোটের প্রথম সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত। রাজশাহী সরকারি কলেজের নারী শিক্ষককে পেটালেন বিএনপি নেতা! রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ। বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ।

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার—তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন সাগর ও এরশাদ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। বুধবার গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ একটি গর্ত ধসে পড়ে চার শ্রমিক মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ তুলে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে জানা গেছে। এ সময় কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চার শ্রমিক মাটি চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট খননের সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

অনিয়মকেই নিয়মে পরিনত করেছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার।

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত।

আপডেট সময় : ১১:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬