ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসের স্বপ্ন ভাঙ্গলো আনোয়ারার হারুন সিকদারের। অবশেষে লাশ হয়ে ফিরলেন স্বদেশে। বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মোহনা টিভির চেয়ারম্যান,এমডি কারাগারে, মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!  ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান। মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন।

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩০ জন সংবাদটি পড়েছেন

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মারামারি মামলা, ধর্ষণ মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (গত ১৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে মারামারির মামলার ৩ জন, একটি ধর্ষণ মামলার ১ জন এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রায়হান উদ্দিন (৫৬), পিতা-মৃত কুটি মিয়া; মোঃ নাঈম (১৯), পিতা-মোঃ সালিম উদ্দিন; এবং মোঃ মাহফুজ মিয়া (১৮), পিতা-আপ্তাব উদ্দিন। তারা সবাই ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা এবং মামলা নং-২৬(০৪)২৬ এর এজাহারভুক্ত আসামি।

এছাড়া মামলা নং-২৫(০৪)২০২৬ (জিআর-১০৭/২০২৬) এর আসামি আব্দুল কাদির (৪৩), পিতা-আহমদ আলী, গ্রাম-কুপিয়া, ইউনিয়ন-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকেও গ্রেফতার করা হয়।

অন্যদিকে দায়রা-২০১/২২, সিআর-৪১৬/২১ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহিবুর রহমান, পিতা-নুরুজ আলী, গ্রাম-চেলারচর, ইউনিয়ন-দোলারবাজার, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে পৃথক অভিযানে আটক করা হয়।

পুলিশ জানায়, পৃথক পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার।

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার।

আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬