ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল,২৬ মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি উপজেলার অডিটোরিয়াম রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভীন । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হয়ে সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ? 

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬