ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের। আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস।

বীরগঞ্জে ‘পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেস’ অনুষ্ঠিত।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শালবন মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫–২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।

শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফজলে ইবনে কাওছার, উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মণ্ডল এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম।

এ ছাড়া পার্টনার প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থা উন্নয়নে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন বলেও তারা মত দেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫।

বীরগঞ্জে ‘পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেস’ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬