ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত।

ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১১৩ জন সংবাদটি পড়েছেন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং অতিরিক্ত দামে বিক্রির প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল,২৬) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আবার কোথাও খোলা তেলের নামে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

বক্তারা জানান, সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা এবং বোতলজাত তেলের মূল্য ১৭০ টাকা হলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেল নির্ধারিত ১৬২ টাকার পরিবর্তে ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে স্পষ্ট যে বাজারে কার্যকর তদারকির অভাব রয়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে সরবরাহ কম দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে সংকট দেখিয়ে ভোক্তাদের বেশি দামে তেল কিনতে বাধ্য করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ভোজ্যতেলের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অনেক ক্ষেত্রে নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ড্রামে পূর্বে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ তেলের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সার, লিভার ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে।

মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সয়াবিন তেলের সিন্ডিকেট চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিয়মিত বাজার তদারকি জোরদার, মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ বন্ধ করে ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন। এতে আরও উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, কার্যকরী সদস্য মো: রফিকুল ইসলাম, রুকনুজ্জামান মিঠু, দিদার এলাহী ইকবাল, এস এম বিজয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, সহ-সভাপতি ডা. তারিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান, সদর উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন চিশতী, সদস্য কানিজ ফাতেমা, জহিরুল ইসলাম মিন্টু, ডা. আসমা খন্দকার, ডা. হারুনুর রশিদ, জাহাঙ্গীর ডালিম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎

ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন।

আপডেট সময় : ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬