ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

মহেশখালী প্রাচীনতম জাগ্রত আদিনাথ মন্দিরে পূজা দিতে গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু।

আজ ১২ এপ্রিল,২৬ রবিবার ভোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত মধ্যযুগে প্রতিষ্ঠিত জাগ্রত আদিনাথ মন্দিরে সস্ত্রীক পূজা দিতে আসেন।

এডভোকেট গৌরাঙ্গ বসু মন্দিরে আসলে স্থানীয় নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ আতিথেয়তায় সিক্ত হলেন।এসময় তার স্ত্রী সুলেখা রানী বসু তার সাথে ছিলেন। এডভোকেট গৌরাঙ্গ বসুর সফর সঙ্গী ছিলেন কক্সবাজার পূজা উদযাপন ফ্রন্টের সংগ্রামী আহ্বায়ক অসীম ধর, যুগ্ম আহ্বায়ক সোহেল দে, সদস্য সচিব কাঞ্চন চৌধুরী,মহেশখালী পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক চিত্র দে,সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু সুজন কান্তি দে (এমইওপি),যুগ্ম আহবায়ক নিখিল দে,সদস্য সচিব অনুপ দে সহ চকোরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

এডভোকেট গৌরাঙ্গ বসু বলেন,যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশে বসবাসরত সনাতনীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যেতে হবে। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি গোষ্ঠী যড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধতাই চরম হাতিয়ার।

মন্দির উন্নয়ন কল্পে তাৎক্ষণিকভাবে কিছু অনুদান প্রদান করেন। বৃহত্তর উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, মহেশখালীবাসীর কাছ থেকে যে ভালোবাসা ও অকৃত্রিম আতিথেয়তা পেলেন তা চিরদিন স্মরনীয় হয়ে থাকবে এবং এটি সম্ভব হয়েছে স্বয়ং আদিনাথ ও অষ্টভুজা দেবীর আশীর্বাদে। মহেশখালীবাসীও শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় তাকে বিদায় জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

মহেশখালী প্রাচীনতম জাগ্রত আদিনাথ মন্দিরে পূজা দিতে গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু।

আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬