ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের। আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস।

শিশুদের ফুটবল উদ্দীপনায় মুখর ছাতক, চ্যাম্পিয়ন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (উপজেলা পর্যায়) বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৬ এপ্রিল২৬) বিকেলে শহরের উপজেলা মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল আলম ডালিম, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ দত্ত, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, শিক্ষক হেলালুল ইসলাম, মাহবুবুল হক স্বপন ও চন্দন চন্দ্র পালসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার মধ্যে রাখতে হবে। পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫।

শিশুদের ফুটবল উদ্দীপনায় মুখর ছাতক, চ্যাম্পিয়ন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপডেট সময় : ১০:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬