রাষ্ট্র যখন স্বৈরাচারী সরকারের হাতে বন্দী ছিল সেই ভয়াল দিন গুলোতে ফ্যাসিস্ট সরকারের গদিতে কাঁপন ধরিয়ে ছিলেন যে নেত্রী তাঁর নাম দক্ষিণ বঙ্গের অগ্নি কন্যা খ্যাত হেলেন জেরিন খান।বিএনপির দুঃসময়ের কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। কেবল আঞ্চলিক জনপ্রিয়তাই নয়, বরং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলের পক্ষে বলিষ্ঠ অবস্থানের কারণে বর্তমানে তিনি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
শুক্রবার (৮ মে,২৬) বিকেলে মাদারীপুরের শিবচর, রাজৈরের পাইকপাড়া ও টেকেরহাট বন্দরে, রাজৈর বাসস্ট্যান্ড, সাধুর ব্রীজ, ঘটকের, মস্তফাপুর ও মাদারীপুর পৃথক পৃথক পথসভায় অংশ নেন হেলেন জেরিন খান। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে আসলে রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।
জনপ্রিয় নেত্রী হেলেন জেরিন খান টেকেরহাট বন্দরের গোলচত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা দল মাদারীপুর জেলার সভাপতি লাইজু আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনু আক্তার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এডভোকেট গৌরাঙ্গ বসু, বিএনপি নেতা শেখ একরাম, বিএনপি নেতা শেখ শাহিন,যুব নেতা মেরাজ ফকির, কামরুল ফকির, কাওসার শেখসহ অসংখ্য নেতৃবৃন্দ।
মাদারীপুর মুক্তমঞ্চের সামনে পথসভায় অংশ নিয়ে জ্বালাময়ী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ূন কবীর, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, হেলেন জেরিন খান বিএনপির প্রতিটি সংকটকালীন মুহূর্তে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
হেলেন জেরিন খানের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় ছাত্র রাজনীতিতে তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।
জাতীয় রাজনীতি ছাড়াও মিডিয়া অঙ্গনে তার সরব উপস্থিতি সমাদৃত। বিভিন্ন টেলিভিশনের টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য ও দলীয় আদর্শ সাবলীলভাবে তুলে ধরে তিনি নেতাকর্মীদের আত্মবিশ্বাস জোগাতে বিশেষ ভূমিকা রাখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।
হেলেন জেরিন খানকে মহিলা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত করায় মাদারীপুরের তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।তারই ধারাবাহিকতায় আজ তাকে স্মরণকালের মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গণ সংবর্ধনার আয়োজন করে নেতা কর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় এক সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলের দাবি তাদের প্রিয় নেত্রীকে মন্ত্রী পরিষদে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিনীত অনুরোধ জানান।
মাদারীপুর জেলা প্রতিনিধি: 

















