ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। মাদারীপুর রাজৈরের টেকেরহাটে দুধ কান্ডে ভাইরাল এনামুল বাঘা গ্রেফতার। ৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে।

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা।

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১১মে,২৬) জেলা প্রশাসক কার্যালয়ের মাল্টিপারপাস হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিবরিল ইডেন, আতিকা ইসলাম ঋতু, অগ্নিশিখা, মিজানুর রহমান, রাশেদা আক্তারসহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার এবং তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে উল্লেখ করে কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান বক্তাগণ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা হওয়া সত্বেও যেসব মামলার সালিশ হয় সেগুলো অনানুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের বাইরে নিষ্পত্তি করা হয়। সেগুলোতে অবশ্যই অসৎ উদ্দেশ্য থাকে এ ধরনের অসৎ কাজ বন্ধ করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা।

আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬