ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি।

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে প্রশ্নপত্র বিতরণ করে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

রবিবার (১০ মে,২৬) সকালে দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল পরীক্ষাকেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত ‘১ নম্বর সেট’-এর পরিবর্তে ভুলবশত ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয় বলে জানা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, প্রতিদিনের পরীক্ষার আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট কোড নির্ধারণ করা হয়। সকাল ৯টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ তৌহিদুল ইসলাম লটারির মাধ্যমে ‘১ নম্বর সেট’-এ পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেন। পরে সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা কেন্দ্রগুলোতে নির্ধারিত সেটের প্রশ্নপত্র পৌঁছে দেন।

কিন্তু ইকবাল হাই স্কুল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও কেন্দ্রসচিব যথাযথভাবে সেট যাচাই না করেই ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন।

পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি ধরা পড়ে। এরপর থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এক পরীক্ষার্থীর অভিভাবক শামসুল হুদা বলেন, “একটি কেন্দ্রে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে।”

পরীক্ষার্থী শাহরিয়ার নাফিস বলেন, “পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছি, ফলাফলে কোনো সমস্যা হবে কি না।”

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, “ঘটনা জানার পর জরুরি বৈঠক করা হয়েছে। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের পদার্থবিজ্ঞান পরীক্ষা সংশ্লিষ্ট প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা হবে না।”

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রসচিব সেলিমা সুলতানা এবং ট্যাগ অফিসার, দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব পরীক্ষাকেন্দ্রকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

দিনাজপুরে ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি।

আপডেট সময় : ১০:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬