ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে হজ্বযাত্রী বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

হজ্ব ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি ব্যবস্থাপনায় আরও বেশি সংখ্যক মানুষকে হজ্বে যেতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনাজপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দিনাজপুর জেলা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি।

কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ্ব) ড. মোঃ মঞ্জুরুল হক। তিনি হজ্ব ব্যবস্থাপনার বিভিন্ন দিক, সরকারি ব্যবস্থাপনায় হজ্ব কার্যক্রমের সুবিধা এবং হজ্বযাত্রী বৃদ্ধিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে দিনাজপুরের গোড়-এ-শহীদ বড় ময়দানের ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমী সরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালনের সুবিধা তুলে ধরে বলেন, হজ্ব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিক তথ্য ও সচেতনতার মাধ্যমে আরও বেশি মানুষকে সরকারি ব্যবস্থাপনায় হজ্বে যেতে উৎসাহিত করতে হবে।

এছাড়া ঘরে বসে অনলাইনের মাধ্যমে হজ্বের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন, ভাউচার তৈরি এবং পেমেন্ট সম্পন্ন করার পদ্ধতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা হজ্ব ব্যবস্থাপনাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

দিনাজপুরে হজ্বযাত্রী বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬