ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হয়রানি মামলার অভিযোগে,ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।। বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত// ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তা নিশ্চিত সহ ৫ দফা দাবিতে মানববন্ধন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন গ্রেফতার। চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। বাকলিয়ার ঘটনার রেশ কাটেনি, চট্টগ্রাম নগরীতে ফের আরো ৩ শিশু ধর্ষণের অভিযোগ। র‍্যাব-১১ এর মাদক বিরোধী পৃথক অভিযানে নারায়ণগঞ্জ হতে ১১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। প্রভাব খাটিয়ে বসতঘরে তালা দেওয়ার অভিযোগ, পথে বসলো পরিবার। কে এই রতন মন্ডল? হরি মন্দিরে হাতুড়ি কান্ডের প্রধান মাস্টারমাইন্ড,তার খুঁটির জোর কোথায়? দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা।

বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ও চাম্বল ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ মে,২৬) বিকেল ৫:০০টা থেকে বাংলাদেশ পুলিশ এর বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক। এসময় থানার অফিসার-ফোর্স মোটরসাইকেলযোগে চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান ও অপরাধপ্রবণ পয়েন্টে অভিযান চালায়। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দলও পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়া নির্মূলে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িত মোট ১৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং অনলাইন জুয়ার বিভিন্ন তথ্যপ্রমাণ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে মাদক মামলায় এবং বাকিদের জুয়া আইনে সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক সারাক্ষণ বার্তাকে বলেন, “সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হয়রানি মামলার অভিযোগে,ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।।

বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক।

আপডেট সময় : ১০:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬