ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত , সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ। ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন (প্যানেল ২) মোয়াজ্জেম হোসেন।  পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। মুক্তাগাছায় সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। চিরিরবন্দরের বাংলাবাজার সংলগ্ন জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী ‘সততা স্টোর’ গণপূর্তে ‘একচ্ছত্র সম্রাট’ বদরুল ! অভিযোগে বিস্ফোরণ, ভেতরে ক্ষোভের আগুন ! চিলমারীতে অবশেষে “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা” হত্যার মুল আসামি গ্রফতার। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে রুবেল হত্যার মূল আসামি গ্রেফতার ২ জন। র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫। রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

মুক্তাগাছায় সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

গত ৩০ এপ্রিল ‘২৬ বৃহস্পতিবার রাত আনুমানিক ০৮ টার দিকে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র সিয়াম (১৪) কে নৃশংসভাবে আঘাত করে দুর্বৃত্তরা ! সিয়াম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউপি’র শিবপুর গ্রামের কৃষক আঃ সালামের একমাত্র ছেলে ! পারিবারিক সূত্রে জানা যায় , পড়াশোনার পাশাপাশি ডেকোরেশনে কাজ করা সিয়াম ঘটনার দিন রাত ৮.০৪ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তির ফোন কল পেয়ে স্থানীয় পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় বৈশাখী মেলায় যাওয়ার পর দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক রক্তাক্ত জখমের পর খবর পেয়ে পরিবার সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মমেক হাসপাতালে প্রেরণ করে । অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যালে প্রেরণ করলে পথিমধ্যে হতভাগ্য সিয়ামের করুণ মৃত্যু ঘটে ! এ ব্যাপারে নিহত সিয়ামের বাবা আঃ সালাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে । মামলা নং ১৪৩/৩২৩/৩০২/৩০৭/১১৪/৩৪।

এদিকে আজ ৩ মে,২৬ রবিবার সিয়ামের প্রিয় স্কুল মানকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকারের নেতৃত্বে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী-জনতার সমন্বয়ে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের (মানকোন অংশে) হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে । উল্লেখ্য যে , গত ১৩-০৮-২০২৫ ইং তারিখে একই এলাকায় হত্যাকান্ডের শিকার ফাহিম (২০) এর বিচার দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী মা-বাবাসহ পরিবার সদস্যরা !

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত , সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ।

মুক্তাগাছায় সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬