ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

সৌদির সঙ্গে মিল রেখে কটিয়াদীতে ঈদের জামাত অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের কটিয়াদীতে একদিন আগেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আজহার জামাত আদায় ও কুরবানি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে,২৬) উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের একটি মসজিদে সকাল ৯:০০টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে পশু কুরবানি দেওয়া হয়। প্রতিবছর একদিন আগে রোজা ও একদিন আগেই কুরবানি দিয়ে থাকে চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবারের অনুসারীরা।

ঈদের জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি ও খুতবা পাঠ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।

জানা যায়, প্রায় আড়াই শ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে একদিন আগে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। নামাজ শেষে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

সৌদির সঙ্গে মিল রেখে কটিয়াদীতে ঈদের জামাত অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬