ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান। একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন। নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক। আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা। জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

পদ্মা বাঁচাতে রান ফর পদ্মা নদী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ৪০ সংগঠনের পাশে থাকার অঙ্গীকার।

পদ্মা বাঁচাতে রান ফর পদ্মা নদী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ৪০ সংগঠনের পাশে থাকার অঙ্গীকার করে,সোমবার ১ জুন রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজের হলরুমে রান ফর পদ্মা ম্যারাথনের প্রস্তুতি সভায় অঙ্গীকার করে সংগঠনের প্রতিনিধীরা।

রাজশাহীতে পদ্মা নদীর পানি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সচেতনতামূলক মিনি ম্যারাথন রান ফর পদ্মা।

নদী সংরক্ষণ, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগকে সফল করতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, পদ্মা শুধু একটি নদী নয় এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন, জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক ভারসাম্যের অন্যতম ভিত্তি। নদী দখল, দূষণ, অপরিকল্পিত বর্জ্য ফেলা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় নদী ও পানিসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ‘রান ফর পদ্মা’র সমন্বয়করী মো. জুলফিকার আলী হায়দার।

বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু বিশ্বজুড়ে পানি সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। পানির অপচয় রোধ, নদীর স্বাভাবিক প্রবাহ সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। তরুণদের সম্পৃক্ত করে আয়োজিত ‘রান ফর পদ্মা’ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় আরও বলা হয়, পদ্মা নদী শুধু পানি সরবরাহ করে না, এটি অসংখ্য মাছ, জলজ প্রাণী ও পাখির আবাসস্থল। নদীর জীববৈচিত্র্য রক্ষা করা মানে পুরো পরিবেশব্যবস্থাকে সুরক্ষিত রাখা। নদী দূষণ ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এমন উদ্যোগ প্রয়োজন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব মো. মাহফুজুল ইসলাম হিকোল, সুজন রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, ‘রাজশাহীর আলো’ পত্রিকার সম্পাদক আজিবর রহমান, বাংলাদেশ অ্যানিমেল সাইবার কমিউনিটি (বিএসিসি)-এর সভাপতি মো. জাহিদুল ইসলাম সানিসহ স্পেশ রাজশাহীর নির্বাহী পরিচালক মো. কামরান হাফিজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ম্যারাথনের দিন অংশগ্রহণকারীদের সকাল ৬টায় রিপোর্টিং করতে হবে। পরে নির্ধারিত রুটে সাড়ে ৭ কিলোমিটার পথ অতিক্রম করবেন অংশগ্রহণকারীরা। এসময় এই ম্যারাথনের আরেক স্বমন্নয়কারী মো. জাহিদুল ইসলাম সানি বলেন এই ম্যারাথনের জন্য দুটি কমিটি করা হবে, একটি ম্যারাথন বাস্তবায়ন কমিটি ও উপদেষ্টা কমিটি। দুই কার্যনির্বাহী কমিটির আয়োজনে পাঁচে জুন প্রেস কনফারেন্স এর মাধ্যমে ঘোষণা দেওয়া হবে রান ফর পদ্মা রুটপ্ল্যান ও সময় সুচি ।

দৌড়ের মাধ্যমে নদী সংরক্ষণ, পানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

মতবিনিময় সভায় রাজশাহীর প্রায় ৪০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন। তাঁরা পদ্মা নদী ও পরিবেশ রক্ষার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইভেন্টটি সফল করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।

পরিবেশকর্মীরা মনে করেন, নদী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। রান ফর পদ্মা সেই সচেতনতা তৈরির একটি ইতিবাচক প্রয়াস, যা নদীকেন্দ্রিক পরিবেশ আন্দোলনকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

পদ্মা বাঁচাতে রান ফর পদ্মা নদী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ৪০ সংগঠনের পাশে থাকার অঙ্গীকার।

আপডেট সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬