ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

খুলনার ডুমুরিয়ায় অসাবধানতাবশত পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে তামিম খান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম খান স্থানীয় মেছাগোনা গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ২৪ জুন ,২৬ সকাল ৮:০০টার দিকে তামিম খান একটি চিংড়ি ফার্মে পানি সেচের মোটর চালানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি পাশের একটি মুরগির ফার্মে ডিজেল আনতে যান। ওই মুরগির ফার্মের চারপাশে চোর ও শেয়ালের উপদ্রব ঠেকাতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে তারের বেড়া দেওয়া ছিল। মুরগির ফার্মে ঢোকার সময় অসাবধানতাবশত তামিম ওই বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। এরপর সুরতহাল রিপোর্ট (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) তৈরি শেষে পুলিশ লাশ টি ডিসপোজাল করেছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

আপডেট সময় : ১২:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬