শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ জুন,২৬ দুপুরে পাগলা তালতলা ট্রাক ষ্ট্যান্ড এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক কভার্ডব্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি মো : বাবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, সহসাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক মো : জালাল হাওলাদার, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম পিয়াস।
কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এন জে এস নাঈম আহমেদ আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন মিন্টু,আরিফ মেম্বার, হাসান, আলমগীর মেম্বার, হানিফ,ইব্রাহিম, জসিম শিকদার, মিজানুর রহমান বাবুল মৃধা,জাবেদ ও মুন্না।
নিজস্ব প্রতিবেদক 


















