বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরখালী ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত, ২৬জুন রোজ: শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময়, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় হলরুমে।
উক্ত বদরখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভায় কোরআন তেলাওয়াত করেন ১নম্বর ওর্য়াড ছাত্রদলের সদস্য তাকরিম মুজিব। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দেলোয়ার হোছাইন এমএ. সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মীসভা আরম্ভ হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন ছাত্রদল হচ্ছে একটি সুশৃঙ্খল দল, এই দলে যারা দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নেতৃত্বে নিয়ে আসা হবে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথমধাপ। আমরা চাই প্রকৃত ছাত্র, আদর্শবান ও মাঠ পর্যায়ের কর্মী, মাঠ পর্যায় থেকে ওঠে আসা কর্মীরাই বিএনপির আগামী দিনের সম্পদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউসুফ বদরী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু মিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দের বিশেষ প্রোগ্রাম থাকায় সরজমিন আসতে না পারায় সবার কাছে দুঃখ প্রকাশ করে।
আগত অতিথিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুহুরী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহসানুল কাদের চৌধুরী সাব্বির, সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বদরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আকবর, মাতামুহুরী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির হোছাইন আমিন, বদরখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য মিনহাজ উদ্দীন মাছুম, মাতামুহুরী উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য ফখরুদ্দিন, দিদারুল ইসলাম মজিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন লিটন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু হানিফ মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার নুরুল কাদের, সিনিয়র সদস্য বদরখালী ইউনিয়ন বিএনপি, মাতামুহুরী উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, মাতামুহুরী উপজেলা যুবদলের সিনিয়র সদস্য বুলবুল সিকদার, মাতামুহুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন কাদের বাদল, বদরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদু, বদরখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মনজুর আলম, বদরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নেছারুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 


















