ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন। লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন।

কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জগবন্ধু এসএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পর গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মাতাব্বরহাট এলাকার ধাইমদ্দিন মাঝি বাড়ির নুর উদ্দিনের ছেলে সাকিল কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।

স্বজনদের অভিযোগ, স্কুলে যাওয়ার পর থেকে মেয়েটির সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ ছাত্রীর অসহায় বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ—যত দ্রুত সম্ভব আমার মেয়েকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

একই সঙ্গে, মেয়েটির অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জানলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন স্বজনরা।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Tag :
About Author Information

GOURANGA BOSE

গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন।

কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার।

আপডেট সময় : ০২:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬