মাঠের মাঝে খুপরি ঘর, আর সেখানেই চলতো ইয়াবার রমরমা আসর! ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের চাতরের মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে নাজমুল হাসান ওরফে নাহিদ হাসান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে।
সে সাধারণ কোনো মেকানিকের ছেলেই নয়, বরং সাধুহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক! পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে ইয়াবা সরবরাহ করে আসছিল এই “নেতা”। দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা আসতো তার এই দুর্গম মাঠের আখড়ায়।
পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নামও ফাঁস করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
দলীয় পদের আড়ালে এমন নোংরা ব্যবসার শেষ পরিণতি এটাই! মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন।
ঝিনাইদহ প্রতিনিধি 









