ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

ডুমুরিয়া সোনালী ব্যাংকে চরম অব্যবস্থাপনা, ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ।

খুলনার ডুমুরিয়া উপজেলার সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা-কর্মচারীদের চরম দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই শাখার ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, উদাসীনতা ও দায়িত্বহীনতার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

সরেজমিনে ডুমুরিয়া সোনালী ব্যাংক শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহকদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ সাধারণ সঞ্চয়ী ও ব্যবসায়ী গ্রাহকেরা তীব্র গরম আর ভিড়ের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাস নিয়মিত তদারকি না করায় কাউন্টারগুলোতে কাজের গতি নেই বললেই চলে। অনেক সময় নির্দিষ্ট কাউন্টারে কর্মকর্তা না থাকায় ফাইল আটকে থাকে। সাধারণ গ্রাহকেরা কোনো প্রয়োজনে ম্যানেজারের কক্ষে গেলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন বলে ভুক্তভোগীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন,

“একটি সামান্য কাজের জন্য আমাদের দিনের পর দিন ব্যাংকে ঘুরতে হচ্ছে। ম্যানেজার সাহেবকে জানালে তিনি কোনো গুরুত্বই দেন না। তাঁর এই দায়িত্ব অবহেলার কারণেই ব্যাংকে প্রতিদিন এমন বিশৃঙ্খল পরিবেশ আর মানুষের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে।”

ডুমুরিয়ার সচেতন মহল ও ভুক্তভোগী গ্রাহকেরা অবিলম্বে এই শাখার সেবার মান উন্নত করতে এবং ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের অবহেলার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডুমুরিয়া সোনালী ব্যাংকে চরম অব্যবস্থাপনা, ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ।

আপডেট সময় : ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬