ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন।

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং সকল ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার আগামী ছয় (৬) মাসের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। এসময় নেতৃবৃন্দরা বলেন, সমাজ থেকে ধর্ষণ, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা আরও জানান, আগামী ছয় মাস জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, মানববন্ধন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে কাজ করবে সংগঠনটি।

তারা আরও বলেন, ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

নবগঠিত কমিটির সদস্যরা দল-মত নির্বিশেষে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন এই ছয় মাস মেয়াদি কমিটি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করে হবিগঞ্জ জেলায় ধর্ষণ এবং সকল ধরনের যৌন সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন।

আপডেট সময় : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬