ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়? খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ। বৃহত্তম চট্টগ্রাম মহানগর নাগরিক ফোরামের নতুন কমিটি গঠিত সভাপতি হামিদ হোসেন, সম্পাদক দুলাল কান্তি বড়ুয়া,সাংগঠনিক অরূপ চন্দ্র।  বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জুয়েলের গণঅভ্যর্থনা।

প্রথমবারের মতো বরিশাল সফরে এসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) তিনি গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেন।

সকালে গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর পথজুড়ে বিভিন্ন স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বরিশাল সদরের উদ্দেশে রওনা হলে উজিরপুর উপজেলার সানুহার বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে গণঅভ্যর্থনা জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত নেতাকর্মীদের দাবি, একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িবহর থামিয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন এবং সাইফ মাহমুদ জুয়েলকে গাড়িতে তুলে নিয়ে কুশল বিনিময় করেন। এ দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

এ বিষয়ে সাইফ মাহমুদ জুয়েল বলেন, “বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরিশালে পেয়ে তৃণমূলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ আনন্দিত। তিনি বরিশালের উন্নয়ন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আশ্বাস দিয়েছেন, যা আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার।

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জুয়েলের গণঅভ্যর্থনা।

আপডেট সময় : ০৭:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬