ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট। রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি। রূপগঞ্জে ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। খানসামায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান। হানিট্র্যাপ মামলায় ত্রিশাল মহিলাদলের নেত্রী গ্রেপ্তার। দুই শূন্য থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা। মরুভূমির কান্না, ট্যাঙ্গোর উল্লাস। ভোলায় চাঁদা না দেওয়ায় নারী-পুরুষের গলায় জুতার মালা, গ্রেপ্তার ৪।

রূপগঞ্জে ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ১ হাজার ১০৭ বোতল ইস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। ৮জুলাই বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রূপসী-কাঞ্চন সড়কের মঠেরঘাট এলাকায় পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্্েরা-ট-১২-৭৭৫৬) থেকে বস্তা ভর্তি ইস্কাফ সিএনজি চালিত অটোরিক্সায় (নারায়ণগঞ্জ-থ-১১-৫২০০) উঠানোর সময় পুলিশ মাদক ব্যবসায়ী ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় অপর ৭/৮জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মাদকের কাজে ব্যবহৃত ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ফারুক আহমেদকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা, সোলার প্যানেলের ব্যাটারি লুট।

রূপগঞ্জে ১১০৭ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬